
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় শতবর্ষী ঐতিহ্যবাহী ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর পুনর্নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জুমার নামাজ আদায়ের পূর্বে মসজিদটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
উল্লেখ্য, ১৯২০ খ্রিস্টাব্দে মরহুম মৌলভী আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক মসজিদটি সম্প্রতি নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করা হয়। উদ্বোধনকালে শিক্ষা মন্ত্রী নতুনভাবে নির্মিত নান্দনিক মসজিদটির সার্বিক সাফল্য কামনা করেন।
একই সাথে তিনি এলাকা ও দেশবাসীর সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



