
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন তাঁর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ব্যারিস্টার জিয়াউল হক জিকো।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ১৪ নং আশিকাটি ইউনিয়ন সংলগ্ন নিজ বাড়ির মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ব্যারিস্টার জিয়াউল হক জিকো তাঁর মরহুম বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে পরিবারের সব সদস্যের সুস্থতা, শান্তি ও কল্যাণ এবং দেশের মানুষের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফা। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম জিএম ফজলুল হক এমপির জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে তাঁর জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অনেকে তাঁর কবর জিয়ারত করেন। মরহুম জিএম ফজলুল হক এমপি চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
তাঁর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলের মধ্য দিয়ে পরিবারের সদস্য ও শুভাকাঙক্ষীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করা হয়।



