
বিশেষ প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদরসহ বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা মণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এতে চাঁদপুর জেলা, সদর উপজেলা, মতলব উত্তর ও দক্ষিণ, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি উপজেলা ও বিভিন্ন পৌরসভার ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ এবং অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তপন সরকার, সুশীল সাহা ডাক্তার পরেশ পাল,, জয় রাম রায়, কমল চক্রবর্তী, শ্রী গনেশ ভৌমিক, তপন মজুমদার ও সুজন সরকার।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু লক্ষন সুএধর,ও সাবেক সাংগঠনিক লিটন চন্দ্র দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা: হাজীগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক প্রবির সাহা (ফটিক), সদস্য সচিব এডভোকেট সুমন দেবনাথ, পৌর শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী অজয় সরকার এবং পৌর ঐক্য পরিষদ নেতা রনি সাহা, সৌরভ দে ও কমল দেবনাথ।



