ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৩১ অক্টোবর চাঁদপুরে সীরাতুন্নবী মাহফিল

স্টাফ রিপোর্টার : ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চাঁদপুরের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সীরাতুন্নবী মাহফিল।

বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল ছাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা নয়াপল্টন পি ডব্লিউ ডি জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী, চাঁদপুরের চিশতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আহমাদ আনসারী এবং নিউ ট্রাক রোডের দারুস সালাম জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী। মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চাঁদপুরের সভাপতি ও ইসলামপুর গাছতলার পীর সাহেব আল্লামা খাজা মো. অলিউল্লাহ।

এবারের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নাতে রাসূল (সা.) পরিবেশনা। এতে অংশ নেবে হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মোহনা শিল্পীগোষ্ঠী, চাঁদপুর। আয়োজকেরা মাহফিল সফল করতে চাঁদপুরের সর্বস্তরের মুসলমানদের দলে দলে মাহফিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর