
চাঁদপুর খবর রির্পোট: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলাধীন ৪১টি পূজামন্ডপে আয়োজিত পূজা কার্যক্রম শান্তিপূর্ণভাবে আয়োজন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত হিন্দু ধর্মাবলম্বীদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২৭সদস্য বিশিষ্ট নিম্নবর্ণিত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
১৫অক্টোবর চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম এন জামিউল হিকমা স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়৷
উক্ত কমিটি হলো- ১। সভাপতি-চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, ২। সদস্য-চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম ৩। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
চাঁদপুর সদর, ৪। উপজেলা কৃষি কর্মকর্তা, চাঁদপুর সদর, ৫। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চাঁদপুর সদর, ৬। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সদর, ৭। উপজেলা শিক্ষা অফিসার, চাঁদপুর সদর, ৮। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চাঁদপুর সদর, ৯। উপজেলা সমাজসেবা অফিসার, চাঁদপুর সদর, ১০।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, চাঁদপুর সদর, ১১। অ্যাডভোকেট মুনীরা চৌধুরী, ১২। মো: শাহজালাল মিশন, ১৩। মো: হযরত আলী, ১৪। মো: আক্তার হোসেন মাঝি, ১৫। অ্যাডভোকেট হারুনুর রশীদ, ১৬। মো: আখতার হোসেন সাগর, ১৭। অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা, ১৮। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, ১৯। অধ্যক্ষ, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ, ২০। অধ্যক্ষ, বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা, ২১। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর সদর, ২২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, চাঁদপুর সদর ২৩। সভাপতি/সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর সদর, ২৪। সভাপতি/সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ,
২৫। সভাপতি/সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর উপজেলাধীন সকল দুর্গা পূজা আয়োজন কমিট, ২৬। ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর সদর, ২৭। সদস্য সচিব চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ।
উক্তকমিটির কার্যপরিধি: ১। চাঁদপুর সদর উপজেলার ৪১টি পূজা মন্ডপ/মন্দিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। ২। প্রত্যেকটি পূজা মন্ডপ সরেজমিন পরিদর্শনপূর্বক সার্বক্ষণিক খোঁজ খবর রাখা। ৩। পূজা চলাকালীন পূজা মন্ডপসমূহে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করা।
৪। প্রতিটি পূজা মন্ডপে সংরক্ষিত পরিদর্শন রেজিস্ট্রারে পূজা মন্ডপের পরিবেশ পরিস্থিতি ও পর্যালোচনাসমূহ লিপিবদ্ধ করা। ৫। শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি পূজা মন্ডপের পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করা।
৬। গুজব সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে পরামর্শ প্রদান করা। ৭। সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার বিষয়টি নিশ্চিত করা করার পরামর্শ প্রদান করা। ৮। পূজা মন্ডপে যাতে বহিরাগত লোকজন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে পরামর্শ প্রদান করা।
৯। প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর, স্বেচ্ছাসেবক টিমের নামের তালিকাসহ মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে বড় করে লিখে লাগিয়ে রাখার পরামর্শ প্রদান করা।




