
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার এবং এলাকাবাসীর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাগাইশ দরবার শরীফ কুমিল্লার পীর সাহেব মোশতাক ফয়েজী পীর সাহেব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, শাহতলী ইসলামী সমাজ কল্যান পরিষদ ও পাঠাগারের সভাপতি মোহাম্মদ হোসেন বি.এস.সি।
মাহফিলে সভাপতিত্ব করবেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাস্মদ বিলাল হোসাইন।
মাহফিলে বিশেষ আলোচক তরুন বক্তা ও গবেষক মুফতী আহমদ শরীফ বিন আসাদ (চাঁদপুর), শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতী ইয়াছিন মিয়া।




