চাঁদপুরে মিড ডে মিল বঞ্চিত শিশু কল্যাণ স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোটার : চাঁদপুরে মিড ডে মিল (স্কুল ফিডিং বা দুপুরের খাবার কর্মসূচি)। যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং পুষ্টির চাহিদা পূরণের জন্য চালু করা একটি মধ্যাহ্নভোজন কর্মসূচি।

এই কর্মসূচিতে মিড ডে মিল পাচ্ছে না চাঁদপুর শহরের লঞ্চঘাট সংলগ্ন হতদরিদ্র, সুবিধাবঞ্চিত-শ্রমজীবী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ পাশেই অবস্থিত উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত পাচ্ছে মিড ডে মিল। বারান্দায় দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে বৈষম্য বঞ্চনার দৃশ্য চেয়ে চেয়ে দেখে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যাতে প্রকাশ পায় গভীর দুঃখ, বেদনা, অসহায়ত্ব এবং আকুতি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের বাহিরে থাকা বিশেষ চাহিদা সম্পূর্ণ দরিদ্রপীড়িত, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজ (১৫ অক্টোবর) দুপুরে আয়োজন করা হয়েছে উন্নত মানের খাবার।

সরকারি স্কুলের ন্যায় একই কারিকুলাম, একই পাঠদান, একই সময়সূচিতে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুরা যেখানে মিড ডে মিলসহ সরকারের সকল সুযোগ-সুবিধা অগ্রধিকার ভিত্তিতে পাওয়ার কথা; সেখানে তারা হচ্ছে নানানভাবে বঞ্চিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রচেষ্টায়
সমাজের পিছিয়ে পড়া অবহেলিত-বঞ্চিত এসব শিক্ষার্থীদের তৃপ্তির ঢেঁকুর যারা এগিয়ে এসেছেন তাদের জন্য রইলো দোয়া ও অসীম কৃতজ্ঞতা।

সম্পর্কিত খবর