সন্ত্রাস বিরোধী আইনে শাহমাহমুদপুরের থেকে মাদক ব্যবসায়ী হৃদয় কাজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস বিরোধী মামলার আসামী কাজী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় কাজীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার পূর্বক চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৫৮, তারিখ- ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং, জি আর নং-১০৭৭, তারিখ-৮ সেপ্টেম্বর ২০২৬ ইং, ধারা-৮/৯/১০/১২, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এ তাকে গ্রেফতার করা হয়।

তার পিতা-আলহাজ্ব কাজী শফিকুর রহমান, মাতা- নাজমা রহমান, সাং-করদী পাঁচগাঁও, কাজী বাড়ী, ৬নং ওয়ার্ড, ৪নং শাহ মোহাম্মদপুর ইউপি, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউনিয়নের ভাটেরগাঁও কাজীবাড়ি এলাকা থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাসেল।

এ বিষয় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহমেদ বলেন, কাজী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় কাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷ তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৫৮, তারিখ- ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং, জি আর নং-১০৭৭, তারিখ-৮ সেপ্টেম্বর ২০২৬ ইং, ধারা-৮/৯/১০/১২, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এ তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরন করে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ব্যবস্থা নেওয়া হয়েছে।

এজহার সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা তদন্তকালে এজাহার বর্হিভূক্ত তদন্তে প্রাপ্ত আসামী কাজী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় কাজী মামলার ঘটনার সাথে জড়িত রয়েছে। আসামী সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডের সাখে জড়িত আছে এবং নিয়মিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রচার ও প্রচারনা করে থাকে। আসামীর বিরুদ্ধে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা কালে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামী কাজী মেহেদী হাসান হৃদয় (৩৯) গ্রেফতার করা হয়। আসামী মামলার ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সাথে জড়িত আছে বলে জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় হৃদয় কাজীকে আটক করা হয়। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে তাঁকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, হৃদয় কাজী এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। এ ছাড়া নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।

এলাকাবাসীর মতে, মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতা পেলে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানি, হামলা কিংবা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে না হয়, সে জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতা চেয়েছে পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি।

সম্পর্কিত খবর