
স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌর বিএনপি ও চাঁদপুর সদর বিএনপির নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করায় তাঁদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি চাঁদপুর পৌর বিএনপি ও চাঁদপুর সদর বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ট্যাটাসে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাঁদপুর পৌর বিএনপি ও চাঁদপুর সদর বিএনপির সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলা বিএনপি এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সম্প্রীতির মনোভাব প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য অটুট থাকুক—এটাই তাঁর কামনা।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।



