মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেপ্তার

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চর ওয়েস্টার ছৈয়াল বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে এবং আলমতাজ বেগমের সন্তান।

অভিযানকালে গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেনের হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত খবর