
চাঁদপুর খবর রিপোর্ট: শারদীয় দুর্গোৎসব সকলের জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
স্ট্যাটাসে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সহযোগিতা করার জন্য চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁর স্ট্যাটাসে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির চেতনা সবার মধ্যে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।



