
ইব্রাহিম খান : চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ড বিষ্ণুদী রোড চক্ষু হাসপাতালের পিছনে এক ফ্যামিলি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল ২৭ আগস্ট সকালে শহরের চক্ষু হাসপাতালের পিছনে মজিবুর রহমান মিয়ার বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।এতে পরিবারটির দাবী প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।এই ঘটনায় মজিবুর রহমান মিয়ার মেয়ে মারিয়া আক্তার (২৪) বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন,আমার বাবার চিকিৎসার জন্য গত- ২০ আগস্ট আমরা ঢাকা যাই। তারপর গতকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় ঢাকা থেকে আমার আম্মা বাসায় এসে দেখে আমাদের বাসার পিছনের জানালা ভেঙ্গে বিতরে ডুকে অজ্ঞাত নামা চোর আমাদের আলমারী ভেঙ্গে স্বর্ণের কানের দুল দুই জোড়া ও গলার চেইন একটি ও একটি হাতের আংটি ও দুইটি নাকের ফুল ও নগদ ৭০,০০০/- টাকা নিয়ে যায়। এছাড়াও বাসার মটর ও ভেসিনের কল এবং আটটি সিলিং ফ্যান ওয়ালডিংরের ও বাসার যাবতীয় দরকারি দলিলপত্র নিয়ে যায়। এমনকি বাসার ফার্নিচার গুলো পর্যন্ত কুপিয়ে রেখে যায়। আরো নানান জিনিসপত্র ভেঙ্গে রেখে যায়।
এদিকে অভিযোগের পর বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার এসআই জাহেদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শনে যান।
এবিষয়ে মজিবুর রহমান মিয়ার মেয়ে মারিয়া বলেন,আমাদের প্রায় সবকিছু নিয়ে গেছে। আমরা এখন প্রায় দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।




