জিলানী চিশতী কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬আগস্ট (বুধবার) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অংশগ্রহন করেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, জিলানী চিশতী কলেজের অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ শিক্ষকবৃন্দগণ৷

সম্পর্কিত খবর