
আমারে দেবো না ভুলিতে…. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৫০ তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ আগষ্ট রবিবার সন্ধ্যায় চাঁদপুর পৌর পাঠাগার কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌতিক, চেম্বার অ্যান্ড কর্মাসের পরিচালক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা সাহিত্য একাডেমির পরিচালক ও গবেষণা মুহাম্মদ ফরিদ হাসান, উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।
জেলা সরকারি গ্রন্থাগার লাইব্রেরীয়ান উম্মে রায়হানা ফেরদৌসের সঞ্চালনায় সম্মেলক সংগীত পরিবেশন করেন সমাবেত সংগীত শিল্পীরা, একক সংগীত পরিবেশন করেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, শান্তি রক্ষিত, বাবুল চক্রবর্তী, রিয়া চক্রবর্তী, অর্পণা দে, চয়ন সাহা ও দীপা রায় চৌতি। এবং কবিতা আবৃত্তি করেন, জেলা সরকারি গ্রন্থাগার লাইব্রেরীয়ান উম্মে রায়হানা ফেরদৌস, আবু বকর সিদ্দিক ও মিফতাহুল জান্নাত।
সংগীতানুষ্ঠানে শেষে রবীন্দ্র সম্মেলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, সাংস্কৃতিক সংগঠক মহিউদ্দিন লিটন ভূইয়া, রফিক আহমেদ মিন্টু, চাঁদপুর চেম্বার অ্যান্ড কর্মাসের নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, কবি ও সাহিত্যিক সহ জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা।
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




