পুরানবাজার মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকার পুরানবাজার চেম্বার ভবনের সামনে মাদকবিরোধী র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক চাঁদ মিয়া, উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও এএসআই হাবিব। সমাবেশে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সী, সহ-সভাপতি কামাল মজুমদার এবং ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি বক্তব্য রাখেন।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাছির বেপারী, সাধারণ সম্পাদক দুলাল খান, সহ-সভাপতি রব মিজি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা মোক্তার হোসেন মুক্কু বেপারি, শাখাওয়াত, শাহ আলম, আরিফ মিয়াজি, সাদ্দাম মল্লিক, আলামিন হোসেন, ইব্রাহিম ইবু, স্বেচ্ছাসেবক দলের সোহাগ, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুমন গাজী, সাংগঠনিক সম্পাদক দুলাল গাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ বলেন, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং আমাদের এসপি সাহেব মো. মিজানুর রহমান স্যারের কঠোর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

ডোপ টেস্টে যাদের পজিটিভ আসবে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিরুদ্ধে এলাকাভিত্তিক সচেতনতামূলক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমরা আইন-শৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা চাই। র‌্যালিতে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক বার্তা প্রচারের মধ্য দিয়ে শেষ হয়।

সম্পর্কিত খবর