চাঁদপুরে ‘আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস’ পালিত

স্টাফ রিপোটার: চাঁদপুর মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন-দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদ এবং ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম. মাহাবুবুর রহমান।

এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল এবং সহকারী অধ্যাপক ডা. মো. নোমান হোসেন, সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আশ্রাফুল আলম চৌধুরী সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

সম্পর্কিত খবর