সোস্যাল মিডিয়ায় প্রচারিত চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনের কর্মসূচিটি সঠিক নয়

চাঁদপুর খবর রিপোর্ট : আগামী ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন।

তবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর কোন সফর সূচি চূড়ান্ত অথবা কর্মসূচি প্রকাশিত হয়নি। তবে বর্তমানে যে কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়া (ফেসবুকে) প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন চাঁদপুর জেলা ফটোজার্নালিস্টের সাধারণ সম্পাদক মো : শাওন পাটওয়ারী।

তিনি তার ফেসবুক স্ট্যাটার্সে জানান বর্তমানে সোস্যাল মিডিয়া (ফেসবুকে) যে কর্মসূচি আছে তা সঠিক নয়। সঠিক কর্মসূচি যথাসময়ে প্রকাশিত হবে।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ও বিষয়টি নিশ্চিত করেছে।তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত সফরসূচী এখনো আসেনি।

সম্পর্কিত খবর