নবাগত ডিডিএলজি দেবাশীষ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের নবাগত উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) ও উপ-সচিব জনাব দেবাশীষ চৌধুরীকে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সম্প্রতি ডিডিএলজি হিসেবে চাঁদপুরে যোগদান করায় সমিতির পক্ষ থেকে নবাগত ডিডিএলজি দেবাশীষ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ডিডিএলজির সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত ডিডিএলজির দিকনির্দেশনায় চাঁদপুর জেলার ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। সৌজন্য সাক্ষাতে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর