
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আয়োজনে ‘ডে ক্যাম্প ২০২৬’ আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ১০টায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পের স্থান হিসেবে চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবন অথবা চাঁদপুর প্রেস ক্লাব ভবন নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পে অংশগ্রহণের জন্য সদস্যদের আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, যার মধ্যে ছয় মাসের মাসিক চাঁদা অন্তর্ভুক্ত রয়েছে। সিনিয়র আরসিওয়াই ফোরামের পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ডে ক্যাম্পে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সৌজন্যে : সিনিয়র আরসিওয়াই ফোরাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট।




