চাঁদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি আজ শনিবার সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

১২ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এরশাদ উদ্দিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
চিঠি সূত্রে জানা যায়, ১৪মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর-০৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার কর্মসূচীর শুভ উদ্বোধন করবেন।

এতে আরো বলা হয়, ডেঙ্গু মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার নিমিত্ত আগামী ১৪ মার্চ, ২০২৬ তারিখ রোজ শনিবার বেলা ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর হতে র‍্যালী, পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ এর আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ/প্রচারণা কার্যক্রম উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত তারিখ ও যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত খবর