
স্বপন কর্মকার মিঠুনঃ কিছুক্ষন আগে জানতে পারলাম বিগত সরকারের একজন এমপির পিএস জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পালিয়ে যাওয়ার সময় বিমান বন্দরে আটক হয়েছে।
আমি পালিয়ে যেতে চাই না। আমি শাহরাস্তি হাজিগঞ্জ উপজেলা বাসীর সঙ্গে থাকতে চাই। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ আর অরাজকতা থাকবে না। শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলা হবে শান্তি এবং নিরাপত্তার জনপদ। চাঁদপুর-৫, আসন (শাহরাস্তি-হাজিগঞ্জ) নির্বাচনী এলাকা হতে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক পাওয়া লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সংর্ব্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে ওই কথা বলেন।
গত বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এলাকায় এই সংর্ববধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শান্তির সুবাতাস বহিবে। সকল জনসাধারণের পাশে নেতা কর্মীদের থাকার আহবান জানান। শাহরাস্তি হাজিগঞ্জ বাসী শান্তপ্রিয়। দুই উপজেলার নিরপরাধী ব্যক্তিদের হয়রানি না করেন এবং প্রকৃত অপরাধীদের চিহ্নত করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজির সঞ্চালনায় সংর্ব্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন পাটোয়ারী, পৌরসভা বিএনপি সহ-সভাপতি মোঃ আবুল কালাম, পৌরসভা সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম,
বিএনপি উপজেলা নেতা শাহ্ মোহাম্মদ আলী, এটিএম জিয়া উদ্দিন বাদল, ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি নেতা আক্তার হোসেন চৌধুরীর, যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাহেদুল ইসলাম মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল গণি, পৌর যুবদল আহবায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেক দল, শ্রমীক দল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।




