
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরান বাজার দুধ বাজার এলাকার নদীতে বড়শী দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় ১ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সেমবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায়।
ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড ৫ নং ঘাট বেদে পল্লীর বাসিন্দার মৃত বক্তার কাজীর ছেরে আলী হোসেন (৩৬) প্রতিদিনের মতো ঘটনাস্হলের নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল। এমন প্রতিপক্ষ উত্তর শ্রীরামদী এলাকার হিরু দাসের ছেলে অমরত দাস আলী হোসেনের সাথে গায়ে পরে ঝগরা করে উত্তেজিত হয়ে উঠে বলে আহত আলী হেসেন জানায়।
এক পর্যায়ে অমরত দাস তার সাথে থাকা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করে। আহত হয়ে লুটিয়ে পরলে তার স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আলী হোসেন কে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহত আলী হেসেন জানায় হামরা কারী অমরত দাস তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে গেছে।
এ ব্যাপারে আলী হোসেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অমরত দাস কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছে। বর্তমানে আহত আলী হেসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




