
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায় আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫খ্রি.) চাঁদপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা ২ টি কেন্দ্রে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে।
এই দু’কেন্দ্রে জেলার প্রায় ১ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে সকল কাজ সম্পন্ন করা হয়েছে।




