
ইব্রাহীম খান : চাঁদপুরের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সদর উপজেলা বিএনপির সদস্য সচিব চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল রবিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশাললিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ বাদ জোহর চাঁদপুর স্টেডিয়াম মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে যেন শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই যেন সেটি ভাইরাল হয়ে পড়ে। বিএনপি অঙ্গ সংগঠন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ তার রুহের মাগফেরাত কামনা করেন।
অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি,চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছিলেন। মৃত্যুর আগ দিন পর্যন্ত তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন ।
এদিকে চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খান রোববার দুপুরে তাঁকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শোক প্রকাশ :
এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
এক শোক বার্তায় তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।




