ফরিদগঞ্জ পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ডেঙ্গু জ¦র শহর থেকে ক্রমশ: গ্রামের দিকে ছড়াচ্ছে। তারমানে গ্রামেও ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে।

এইমধ্যেই ফরিদগঞ্জে ডেঙ্গু আক্রন্ত রোগী দেখা মিলেছে। ফরিদগঞ্জ পৌরসভা ইতিমধ্যেই মশক নিধন অভিযান শুরু করেছে। আজ আরো কয়েক মেশিন নিয়ে এসে মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হলো।

তবে মশার উৎপাত থেকে রক্ষা পেতে হলে জনসাধারণকেও সচেতন হতে হবে। প্রতিটি নাগরিককে তার বাড়ির উঠোন থেকে শুরু করে সর্বস্থানে ময়লা আবর্জনা এবং ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংশ করে দিতে হবে। পরিষ্কার পচ্ছিন্নতার বিকল্প নেই। আশা করছি পৌর কর্তৃপক্ষের সাথে সাথে জনপ্রতিনিধিগণ এবং সাধারণ জনগণও এগিয়ে আসবে। নিজেদের ভাল রাখার দায়িত্ব নিজেদেরও রয়েছে।

বুধবার বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন। এসময় পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলেয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো: শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর