
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডিএনই অ্যাডভোকেট মাহবুব আলম চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা-৮-এর গভর্নর (ডিজি) ইয়াসিন সুমন।
বিশেষ অতিথি ছিলেন জেলা-৮-এর আইপিডিজি অ্যাডভোকেট জাকির তালুকদার ফয়সাল ও জেলা-৮-এর ট্রেজারার আব্দুর রহিম। এজিএম অনুষ্ঠানে অবজারভার (ন্যাশনাল) অফিসিয়াল অ্যাডভোকেট সিএম আহাদ, এপেক্স ক্লাব অব লক্ষ্মীপুরের সভাপতি মো. ইসমাইল খান সুজন, এপেক্স ক্লাব অব সোনাইমুড়ীর সভাপতি সাজ্জাদ হোসেন নিশাদ, এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি নাছের উদ্দিন রাসেল,
সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, এপেক্স ক্লাব অব চাঁদপুরের আইপিপি অ্যাডভোকেট এপেক্সিয়ান নাজমুল তালুকদার শিপন, পিপি অ্যাডভোকেট এপেক্সিয়ান হারুনুর রশিদ, পিপি অ্যাডভোকেট এপেক্সিয়ান নাজিম উল্যা বাপ্পি, পিপি শেখ মহিউদ্দিন রাসেল, পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিপি অ্যাডভোকেট এমরান হোসেন, সার্ভিস ডিরেক্টর অ্যাডভোকেট হাসনাত বেপারী, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর সাংবাদিক মনির হোসেন, এপেক্সিয়ান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, এপেক্সিয়ান অ্যাডভোকেট জাকির হোসেন, এপেক্সিয়ান অ্যাডভোকেট জোবায়ের হোসেন, এপেক্সিয়ান এ. ওয়াই. এম. জাকারিয়া, এপেক্সিয়ান নারায়ণ চন্দ্র,
এপেক্সিয়ান অ্যাডভোকেট ছারওয়ার হোসেন, শামীম হোসেন, এপেক্সিয়ান নাদিম খান, এপেক্সিয়ান আক্তার হোসেন সুমন, এপেক্সিয়ান ইমরান হোসেন, এপেক্সিয়ান সঞ্জয় শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ ওমর ফারুক। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।



