
চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের সাবেক সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
তিনি ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উদয়ন শিশু বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পর্ষদের সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এ লতিফ, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনসহ শিক্ষকবৃন্দ । শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



