
গোলাম সারওয়ার সেলিম :মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব এমদাদ হোসেন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।



