
গোলাম সারওয়ার সেলিম : মতলবের জাতীয় এবং স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ।এ সংগঠনের উদ্যেগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ইলিশের বাড়ী চাঁদপুর বাসে কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা করে সদস্যবৃন্দ।
সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিম জানান,২৮ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের নিয়ে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। আনন্দ ভ্রমণের মধ্যে শুক্রবার দিন ব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ২৮ নভেম্বর কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আনন্দ ভ্রমণে রয়েছেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিক, যুগ্ম মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির, সদস্য ফজলে রাব্বি ইয়ামিন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হাবিব, মোজাম্মেল প্রধান হাসিব,শফিকুল ইসলাম রিঙ্কু, সাইফুর রহমান সবুজ, মিজানুর রহমান, রবিউল আলম এবং আনোয়ার মৃধা।



