
চাঁদপুর সদর মাধ্যমিক শিক্ষক সমিতির চলমান আন্দোলনে যোগদানের একাত্মতা ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া।
আজ সন্ধ্যায় লেডী দেহলভী উচ্চ বিদ্যালয়ে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া ও সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। সিদ্ধান্ত মতে এই সংগঠনভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও শিক্ষকগণ ঢাকা চলমান আন্দোলনে আগামী ২০ জুলাই যোগদান করবে। বক্তারা বলেন, মত ও পথের ভিন্ন মত থাকতে পারে।
কিন্তু আমাদের এই সংগঠনভুক্ত শিক্ষকরা বর্তমান চলমান আন্দোলনের সাথে আছে ও থাকবে। কেননা আমাদের দাবী এক ও অভিন্ন। তাই আমাদের দাবী সমূহ সরকারকে মেনে নিতে অনুরোধ করছি। তারা আরো বলেন, ১৯ বছর আগে ২০০৪ সালে শিক্ষকদের ২৫% উৎসব ভাতা দেয়া হয়েছে। যা আজো পরিবর্তন হয়নি।
বাড়ি ভাড়া ১০০০ টাকা ও মেডিকেল ভাতা ৫শ টাকা প্রদা করা হচ্ছে। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র সহকারী শিক্ষকদের স্কেল বৈষম্যদের শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ বৈষম্য দূরীকরণে জাতীয়করণ অপরিহার্য। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আজকের শিক্ষক সমাজ যথাযথ ভূমিকা পালন করতে পারবে।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, প্রধান শিক্ষক আবুল কাশেম, আঃ মালেক, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, প্রধান শিক্ষক আঃ আজিজ, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম প্রমুখ।



