চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল ১৮জুৃলাই (মঙ্গলবার) চাঁদপুর জেলা জজ সম্মেলন কক্ষে চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এঁর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
অনুষ্ঠানে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) কে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
এসময় বিজ্ঞ বিচারকবৃন্দ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



