শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রির্পোট: আজ ৭ জুলাই শুক্রবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ১দিনের সফরে চাঁদপুর আসছেন।

৫ জুলাই (বুধবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে আজ ৭জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন।

সকাল ১১টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

দুপুর ১টা ৩০মিনিটে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর বাড়িতে তার মায়ের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যোগদান করবেন। এদিন বেলা ৩টায় মন্ত্রীর চাঁদপুর জে এন সেনগুপ্ত রোডস্থ বাসভবনে স্থানীয় নেতা কর্মীদের সংঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন।

সন্ধ্যা ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।রাত ১০টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর