চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

ইব্রাহিম খান : দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশের সমস্ত উন্নয়নের কথা আপনারা সাধারণ মানুষের কাছে পৌছে দিবেন। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম মুন্নির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিডু মিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আয়েশা আক্তার শ্যামলী, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম ও ফাতিহা বারী, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর সোহেল রানা,

জেলা কৃষক লীগের আহবায়ক ছাত্তার সিদ্দিকী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ দুলাল গাজী ও সৈয়দ হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, সদস্য অ্যাড: সাইফুদ্দিন বাবু ও দিলদার হোসেন লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস, ছাত্রলীগের সভাপতি আল রাফি মাল ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনির হোসেন, গীতা পাঠ করেন মধুসূদন দাস। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের মারা যাওয়া ৩ নেতার রূহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সম্পর্কিত খবর