চাঁদপুরে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশুর হাট তদারকি ও পরিদর্শন করা হয়েছে।

২৮জুন (বুধবার) চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা পশুর হাটসহ বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ইজারাদার, গরু ব্যবসায়ী, ক্রেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপৃর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন।

সম্পর্কিত খবর