চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের কৃতিসন্তান মিজি বাড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মো: আবু হানিফ মিয়াজীর মাতা মোসাম্মৎ হাফেজা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।
গত ২৪জুন (শনিবার) রাত ১০টায় স্ট্রোক করে ঢাকা লুবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তিনি মৃত্যুকালে ৫ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ ২৫জুন (রবিবার) সকাল ৭টায় উত্তর পাইকদি বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার নাতি হাফেজ মো: শাহীন হোসেন মিয়াজী। জানাযা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সোহেল রুশদীর শোক পাইকদি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানবীর আলহাজ্ব মো: আবু হানিফ মিয়াজীর মাতা মোসাম্মৎ হাফেজা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



