চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও চাঁদপুর জেলা থেকে সংগৃহীত যাকাতের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
২৫জুন (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা থেকে সংগৃহীত যাকাতের বরাদ্দকৃত অর্থ।থেকে ৬৯জন গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ অন্যান্যরা।



