চাঁদপুর সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সরকারি শিশু পরিবার এর শিশুদের ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল ২৬ জুন (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর সরকারি শিশু পরিবারের ৮৫জন শিশুকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিশুদের বিশেষ পোশাক, সাজসজ্জা ও প্রসাধন সামগ্রী তুলে করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি শিশু পরিবার এর ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল এ সময় ৮৫ জন শিশু ও কর্মচারীদের ঈদের সালামি প্রদান করেন।

অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল কে ‘ঈদ কার্ড’ দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সরকারি শিশু পরিবার এর তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

সম্পর্কিত খবর