চাঁদপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে পোষাক বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ ও তার সহধর্মিণী চাঁদপুর পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মি’র পক্ষ থেকে চাঁদপুর সরকারি শিশু পরিবারে বসবাসকারী শতাধিক শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দেওয়া হয়েছে।

২৪ জুন রাতে চাঁদপুর সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে সরাসরি গিয়ে অনাথ এসব শিশুর হাতে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারে আশ্রয় নেওয়া এক শিশু তার হাতে আঁকা একটি চিত্রকর্ম পুলিশ সুপার ও তার সহধর্মিণীকে উপহার হিসেবে তুলে দেয়।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন পোশাক পেয়ে দারুণভাবে খুশি হয়েছে চাঁদপুর সরকারি শিশু পরিবারে বসবাসকারী এমন শতাধিক শিক্ষা।

আর অনুষ্ঠানে অতিথিরা এসব শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের সন্তানের মতো। তোমাদের জন্য সামান্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব বটে। তবে এমনটাই শেষ নয়, আগামী দিনেও তোমাদের মতো শিশুদের পাশে আমরাও এভাবে থাকতে চাই।

প্রসঙ্গত, আগামী মাসের শুরুর দিকে চাঁদপুরের পুলিশ সুপার ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর