মাসুদ হোসেন : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সহায়তার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে ঈদ স্পেশাল ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের এক হাজার ২২৭জন অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়। ইউপি সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে দেশব্যাপি অসহায় দরিদ্র লোকজনকে সহযোগিতা করে আসছেন। এখানে আপনারা সবাই কোন না কোন মাধ্যমে এ সহযোগিতা পেয়ে আসছেন। একটু হলেও উপকৃত হচ্ছেন।
সামনে সংসদ নির্বাচন। আপনারা প্রাপ্ত সহযোগিতার প্রতিদান হিসেবে বর্তমান সরকারকে আবারো ভোট দিবেন। প্রধানমন্ত্রীসহ আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাত হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন সহ অন্যান্য ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।



