চাঁদপুর মডেল থানার নবাগত ওসি মুহসীন আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করা হয়েছে।

গতকাল ২৫জুন (রবিবার) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ওসি’র কার্যালয়ে মডেল থানার নবাগত ওসি শেখ মো: মুহসীন আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় তিনি চাঁদপুরের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয় । চাঁদপুরে দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি শেখ মো: মুহসীন আলম।

কুশল বিনিময়কালে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, চাঁদপুর মডেল থানায় সেবার মান বাড়াতে হবে ।পুলিশ জনগনের বন্ধু সেই ব্রত নিয়ে কাজ করতে হবে ।

সাংবাদিকদের সাথে পুলিশের সেতুবন্ধন তৈরী করতে হবে । সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন এই আশা থাকবে ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক ও জেলা ফটো জানালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি এমএম কামাল ,পুলিশ অফিসাররা ।

সম্পর্কিত খবর