স্টাফ রির্পোটার: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল এই স্লোগানকে সামনে রেখে খেলাঘর আসর গৌরবের ৭১ বছর পূর্তি উপলক্ষ্যে চাঁদপুরে দিনব্যাপী খেলাঘর জেলা শিশু- কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমান। এসময় তিনি বলেন,সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই আমরা ৫২ এর ভাষার অধিকার পেয়েছি। তারপর থেকে ৭১ সাল পর্যন্ত সকল আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আমরা জানি মুক্তিযুদ্ধের সময়ের এক একটি গান এখনো আমাদের শরীর শিয়রে উঠে।এই গান গুলোই আমাদের অনুপ্রানিত করেছে । এই শিশুরা আমাদেরই সন্তান। এরা ভবিষ্যতে এই চাঁদপুরে নেতৃত্ব দিবে।অভিবাবকদের বলবো বাচ্চাদের একটু সাংস্কৃতিক চর্চার মধ্যে রাখুন।
খেলাঘর চাঁদপুর জেলা কমিটির সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এএসএম মুসা,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রনয় সাহা, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক অজয় কুমার ভৌমিক,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য খেলনাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর মন্ডল।



