আগামী ৩০জুন শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে ফুটবল খেলা

চাঁদপুর খবর রির্পোট: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী যুব সমাজ ও কলেজ-স্কুলের প্রাক্তনও বতমান ছাত্রদের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

আগামী ৩০জুন (শুক্রবার) বিকাল ৩টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উক্ত খেলায় সকলকে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা হল।

 

সম্পর্কিত খবর