ইব্রাহিম খান : চাঁদপুর স্টেডিয়ামে আন্তঃ উপজেলা (বালক অনুর্ধ্ব ২১) কাবাডি টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে হাইমচর উপজেলা ।
গতকাল ২৪ জুন শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কাবাডি উপ-কমিটির সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারীর পৃষ্ঠপোষকতায় সমাপনী দিনে কচুয়া উপজেলা দল বনাম হাইমচর উপজেলা দলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় নির্ধাতির সময়ে হাইমচর উপজেলা ৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও কচুয়া উপজেলা ২১ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা হেদায়েত উল্যাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী,
জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,সদস্য তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আতিকুর রহমান পাটওয়ারী,কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন ।
জাতীয় কাবাডি ফেডারেশন থেকে আগত আন্তর্জাতিক মানের রেফারি আমজাদ হোসেন মজনু ও শাহ আলম প্রিন্স খেলা পরিচালনা করেন।



