চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বিদায় নিলেন সকল কর্মকর্তাদের কাঁদিয়ে, তিনি নিজে ও কাঁদলেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ তার অফিসার ইনচার্জের দ্বিতীয় স্টেশন হিসেবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় বদলি হয়ে যান । এর পূর্বে তিনি ওই থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পদোন্নতি পেয়ে তিনি হাজীগঞ্জ থানা থেকে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর পাঁচ মাসের দায়িত্ব পালন করার পর অফিসার ইনচার্জ হিসেবে পুনরায় তিনি হাজীগঞ্জ থানায় বদলি হয়ে চলে যান।
২৩ জুন শুক্রবার তিনি চাঁদপুর মডেল থানা থেকে চলে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে এসে সকল অফিসার ও পুলিশ সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অনেক পুলিশ সদস্যই হাউ মাউ করে কেঁদে ওঠেন। এ সময় অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সহকর্মীদের কান্না দেখে নিজেও উচ্চস্বরে কেঁদে ওঠে। এমন বিদায় বেলা ভুলে যাওয়ার মত নয়।



