চাঁদপুরে মহিলা কলেজ রোডে স্বর্ণ ভূবনে তিনটি তালা কেটে চুরির চেষ্টা !

চাঁদপুর খবর রির্পোট: গত ২২জুলাই (বৃহস্পতিবার) সকাল পৌনে ৯ টায় প্রকাশ্যে চাঁদপুর শহরের মহিলা কলেজ সড়কের স্বর্ণ ভূবন নামে একটি স্বর্ণের দোকানের ৩টি তালা কেটে চুরির চেষ্টা করেছে চোরচক্র । যদিও উক্ত র্স্বন দোকানে চুরি করতে পারেনি ,দোকানের তালা কেটে পালিয়ে যায় চোরচক্র ।

বিষয়টি দোকানের মালিক চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন । চোরের চক্রকে সনাক্তের দাবী করেছে ।

জানা গেছে, এর কিছুদিন আগে শেখ বিল্লাল জুয়েলার্সে ৬০ লক্ষ টাকার র্স্বন চুরি ঘটনা ঘটেছে । এর ফলে জুয়েলাস ব্যবসায়ীদের মাঝে আতংক সবিরাজ করছে ।

জানা গেছে, স্বর্ণ ভূবন নামে একটি স্বর্ণের দোকানের চুরির বিষয়ে সিসি ক্যামেরায় চোর চক্রের হোতার ছবি পোস্ট করো তার তথ্য চাওয়া হয়।

পোস্টে উল্লেখ করা হয়, কেউ তাকে চিনে থাকলে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নাম্বারে তথ্য জানানোর জন্য অনুরোধ করা হলো।

 

সম্পর্কিত খবর