স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারী কলেজে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এ সময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইমরান খান শাওন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসেন, সহ-সভাপতি মহিবুর রহমান মৃদুল, কলেজ ছাত্রলীগ নেতা আঃ হান্নানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



