চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা পরিষদের “মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২জুন (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।
এসময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দগণ।



