চাঁদপুর খবর রির্পোট: হাজীগঞ্জ থানার অভিযানে ৮কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৭জুন (শনিবার) সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ থানার এসআই(নিঃ) মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় কিলো-৬ ডিউটি করাকালে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের এনায়েতপুর সাইনবোর্ড সাকিনস্থ হাজী আঃ রশিদ ফার্নিচার হাউজের সামনে চাঁদপুর টু কুমিল্লা মহাসড়কের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ পলাশ(২৫), পিতা-মৃত অহিদ মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-রাজমঙ্গলপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা কে আটক করে।
এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়।




