চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার মেয়র (অসুস্থ) অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
১৬জুন সাড়ে ১১টায় চাঁদপুর পৌরসভার মেয়র (অসুস্থ) অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় (ভিআইপি কেভিনে) যান শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
এসময় শিক্ষামন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলী তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক রাকিব উদ্দিন জুয়েল ঢালী, চাঁদপু্র সদর হাসপাতালের ডা: মাহমুদুন্নবী মাসুম, ডা: সৈয়দ আহমেদ কাজল সহ অন্যান্যরা।



