চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ পাঠ করবেন চাঁদপুরের চার লেখক

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে কলা ও মানবিক অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে চাঁদপুরের চার লেখক ও গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

আগামী ২৬ ও ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দেশ-বিদেশের লেখক, গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর দুপুরের অধিবেশনে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ ‘লোকজীবিকায় নারী: অদৃশ্য শ্রম, অর্থনীতি ও লোকায়ত সংস্কৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, লেখক মাইনুল ইসলাম মানিক ও কবি- লেখক নুরুন্নাহার মুন্নি সম্মেলনে তাদের গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করবেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে চাঁদপুরের লেখক ও গবেষকদের অংশগ্রহণ জেলার সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাচর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত খবর